চুয়াডাঙ্গা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার ধলদায় রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি

Padma Sangbad
১৭৯

আরিফুজ্জামান আরিফ।। যশোরের শার্শার ধলদায় রাতের আধারে আনিসুর রহমানের গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। যার আনুমানিক মুল্য প্রায় তিন লাখ টাকা।মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে।

আনিসুর রহমান ঐ গ্রামের মৃত এমএম আতর আলীর ছেলে এবং নাভারণ ফজিলাতুননেছা সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক।

আনিসুর বলেন,প্রতিদিনের ন্যায় রাত ১১টার দিকে স্ব-পরিবারে রাতের খাওয়া দাওয়া শেষে গরুর রাতের খাবার দিয়ে গোয়াল ঘরে তালাবদ্ধ করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি।ভোর পাঁচটার দিকে ঘুম ভেঙে গেলে বাইরে যাওয়ার চেষ্টা করে দেখি বাইরে থেকে ঘরের ছিটকানি আটকানো।তখন আমার হাঁকডাকে বাড়ির অন্যরা এসে ঘরের ছিটকানি খুলে দেয়।এসময় বাইরে গিয়ে দেখি অজ্ঞাতনামা চোরেরা গোয়ালা ঘরের তালা ভেঙ্গে গরু তিনটি চুরি করে নিয়ে গেছে।

আনিসুর রহমান আরো বলেন বলেন,গরু চোরেরা আমাকে নিঃস্ব করে রেখে গেছে।গোয়াল ঘরে থাকা তিনটি গরু।যার একটি বড় সাইজের পাকিস্তানি লাল রংয়ের নয় মাসের গাভী গরু।মূল্য অনুমানিক দেড় লাখ টাকা। মাঝারি সাইজের একটি কালো রংয়ের গাভী মূল্য অনুমানিক এক লাখ টাকা ও একটি ছোট কালোর রংয়ের বকনা বাছুর। মূল্য অনুমানিক ষাট হাজার টাকা।বিষয়টি আমি শার্শা থানাকে অবহিত করেছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বিষয়টি জানা নেই।
আপনার মাধ্যমে অবগত হইলাম। ঘটনাস্থলে
এক্ষুনি পুলিশ পাঠাচ্ছি। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপডেট : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪