চুয়াডাঙ্গা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ ও কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু

Padma Sangbad
৮৭

আরিফুজ্জামান আরিফ ।। শার্শার বাগআঁচড়ায় সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যেে এসএসসি পরীক্ষা ২০২৩ শুরু ও প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০ টায় এস এস সি পরীক্ষা প্রথম দিনে বাগআঁচড়ায় দুটি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১০টি বিদ্যলয়ের মোট ৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার লক্ষ্যে সকল প্রশাসনিক পদক্ষেপ প্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষায় বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদ জানান,এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩৬৪ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছেন।এর মধ্যে ছাত্র ১১৪ জন ও ছাত্রী ২৫০ জন। অনুপস্থিত ছিলো ১০ জন।

অপরদিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জানান, এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩২৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করেছে।এর মধ্যে ২২২ জন ছাত্র ও ছাত্রী ১০২ জন। অনুপস্থিত ৭ জন।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল জানান, চলতি এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে সকল প্রকার প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপডেট : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩