চুয়াডাঙ্গা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই জ্বালানি মূল্য সমন্বয়ের ইঙ্গিত দিলেন নসরুল

Padma Sangbad
১০৫

জ্বালানি তেলের দাম শিগগিরই সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আগামীকাল বা পরশু বিশ্ব বাজারে সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করার পরিকল্পনা করছি।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়ের জন্য জ্বালানির মূল্য নির্ধারণ করছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আগামীকাল বা পরশু সিদ্ধান্ত আসবে।
জ্বালানির দাম সম্পর্কে নসরুল বলেন, পেট্রলের বাজার এখন ১৫০ ডলারের (প্রতি ব্যারেল) ওপরে চলে গেছে, যা আগে ছিল ১৩০ ডলার। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা কতটা দাম সামঞ্জস্য করতে পারি, কারণ বিশাল অংকের ভর্তুকির আবার প্রয়োজন হবে।
এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার এক প্রজ্ঞাপন জারি করে অগ্রিম কর অব্যাহতি এবং ডিজেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করেছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি আমদানিতে কর সংক্রান্ত কিছু সুবিধা আমরা দিয়েছি। সেই সুবিধার ভিত্তিতে আমরা হয়তো জ্বালানির দাম সমন্বয় করতে পারব। দামের মূল্যায়ন এখনও যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা আশা করি যে সরকার শুল্ক অব্যাহতি দেওয়ায় জ্বালানির দামে পরিবর্তন হতে পারে।

আপডেট : ১১:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২