চুয়াডাঙ্গা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি

Padma Sangbad
১৬৬

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ খেয়াঘাটের শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড় থেকে শিশুসহ দুই পরিবারের ৯ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী নৌকা পূর্ব পাড়ে যাচ্ছিল। এ সময় উত্তর দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিয়ে নদীর মাঝখানে নিয়ে যায়। যাত্রীরা চিৎকার করলে কয়েকটি নৌকা ও ট্রলার এসে ৯ যাত্রীকে জীবিত উদ্ধার করে।

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। সব যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আপডেট : ০১:৫৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫