চুয়াডাঙ্গা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

Padma Sangbad
৭৮

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) উপজেলার চন্ডিপুর গ্রামের একজন কৃষক শ্যামনগর থানার পেছনের জমি চাষ করতে গিয়ে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পান। পরে তিনি একজন সাংবাদিকের মাধ্যমে তা প্রশাসনকে জানান। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি।

ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

আপডেট : ১১:০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪