সাজানো মামলায় দীর্ঘদিন কারাগারে হাফেজ আকরাম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কোটচাঁদপুর সংবাদদাতা।।
আওয়ামীলীগ আমলের পুলিশের সাজানো মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের এড়ান্দা গ্রামের হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক শিবির নেতা হাফেজ আকরাম হোসেনের।
জানা গেছে, এক কন্যা সন্তানের জনক হাফেজ আকরাম নিজ গ্রামের মসজিদে এলাকার যুবকদের নিয়ে ২০১৬ সালের ২৮ রমজান ইফতার মাহফিলের আয়োজন করেন। সে সময় হঠাৎ কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হানা দিয়ে উঠিয়ে নিয়ে যায় আকরামকে। এক সপ্তাহ গুম করে রেখে পরিবারের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেন এসআই সৈয়দ আলী। পরে ২০১৬ সালের ১১ জুলাই অস্ত্র গুলিসহ গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় আকরামকে। ওই মামলায় আসামি করা হয় আরো সাতজনকে। পরবর্তীতে আদালতে বিচারকালে মামলার সকল সাক্ষী আসামির পক্ষে সাক্ষ্য দিলেও স্পেশাল ঝিনাইদহের ট্রাইব্যুনাল তাকে ২৪ বছরের সাজা দেন। অথচ আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুস্তম আলী বলেন, সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী আসামি বেকসুর খালাস পাওয়ার কথা। সেই থেকে কারাভোগ করে চলেছেন হাফেজ আকরাম। এ বিষয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী। যাতে করে সাজানো মামলা থেকে রেহায় পেয়ে স্বাধীনতার স্বাদ নিতে পারেন আকরাম।।


















