চুয়াডাঙ্গা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায়ে চুয়াডাঙ্গায় স্বামীর মৃত্যুদণ্ড

Padma Sangbad
১৫২

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। একই সাথে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়ার হয়। মূত্যুদন্ড প্রাপ্ত আসামি ফন্টু চুয়াডাঙ্গার বাগুন্দা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাগুন্দা গ্রামের ফন্টু তার স্ত্রী ডালিয়া খাতুনকে নিয়ে পিঁয়াজ বাছার নাম করে বাড়ি থেকে বের হয়। পরে ফন্টু বাড়ি ফিরে আসে।

পরিবারের সদস্যরা ডালিয়ার কথা জিজ্ঞাসা করলে জানিনা বলে জানায়। পরের দিন কোদাল নিয়ে ফন্টুকে ফিরে আসতে দেখে লোকজনের সন্দেহ হয়। এলোমেলো কথা বলার কারণে এ সময় বাড়ির লোকজন ডালিয়াকে খুজতে বের হয়।এক পর্যায়ে সাবাস বিলের পাশে রক্ত ও চুল দেখে সন্দেহ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পাইপের মধ্যে দিয়ে ডালিয়ার লাশ উদ্ধার করে। ওই দিন নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। পরে স্হানীয় জনতা সরোজগঞ্জ বাজার থেকে ফন্টুকে আটক করে পুলিশে দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক ৩১ মে চার্জশীট দাখিল করেন আদালতে । বিচারক ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে উপরোক্ত রায় ঘোষণা করেন।।

আপডেট : ০৮:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩