চুয়াডাঙ্গা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা

Padma Sangbad
৮৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে একাধিক থানা ও আওয়ামী লীগ কার্যালয়সহ সারাদেশে শতাধিক স্থানে অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, এই মুহূর্তে ঢাকায় অনেকগুলো স্থান থেকে আগুনের খবর পেয়েছি আমরা। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসভবন, আদাবর থানা, খিলক্ষেত থানা, পোস্তগোলা, উত্তরা, মিরপুর, তেজগাঁওসহ অনেক স্থানে আগুনের ঘটনা আছে।

এছাড়াও সারাদেশে অনেক স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। আমরা অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

আপডেট : ০২:২৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪