চুয়াডাঙ্গা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক প্রশস্তকরণ ও গোলচত্বর নির্মাণের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি

Padma Sangbad

oppo_2

১৭

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে সড়ক প্রশস্তকরণ ও গোল চত্বর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) ১১টায় উপজেলার চারমাথা মোড়ে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় সড়ক প্রশস্তকরণ ও গোল চত্বর নির্মাণের দাবিতে নানা স্লোগান দেন অবরোধকারীরা।

অবরোধকারীরা জানান, বদলগাছী চারমাথা মোড়ের সড়কটি দীর্ঘদিন ধরে অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনাও বাড়ছে। দীর্ঘদিন ধরে সড়কটি প্রশস্তকরণের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

দাবি আদায়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে জয়পুরহাট-পত্নীতলা ও নওগাঁ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, এবং সড়ক প্রশস্তকরণের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এরপর অবরোধকারীরা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

অবোরোধকারীরা আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপডেট : ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬