চুয়াডাঙ্গা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোটেল জাবের প্যারাডাইস ট্রাজেডির তদন্ত শুরু

Padma Sangbad
১০২

হোটেল জাবের প্যারাডাইস ট্রাজেডির তদন্ত শুরু করেছে পুলিশ। লুটপাট করে কয়েক কোটি টাকার ক্ষতি, অগ্নিসংযোগ ও পুড়িয়ে শিক্ষার্থীসহ ২৪ জনকে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন থানার দায়িত্বশীল কর্মকর্তারা।
মামলার পর তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানিয়েছেন এ ব্যাপারে খোঁজখবর নেয়া শুরু করেছেন তিনি।
যশোরে হোটেল জাবের প্যারাডাইস লিমিটেডে হামলা, ভাংচুর এবং অগ্নিসংযোগে ২৪ জন হত্যাসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা উল্লেখ করে ১৯ আগস্ট কোতোয়ালি থানায় মামলা হয়। গত ৫ আগস্ট শহরের চিত্রা মোড়ে এই ঘটনার ১৪ দিন পরে হোটেল মালিক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদেরর ভাই তৌহিদ চাকলাদার ফন্টু অজ্ঞাতনামা দুইশ’ জনের বিরুদ্ধে এই মামলাটি করেন।
তৌহিদ চাকলাদার ফন্টু তার মামলায় জানিয়েছেন, শহরের চিত্রা মোড়ে তার চাচাতো ভাই শাহীন চাকলাদারের নিজস্ব পাঁচ তারকা ১৬ তলা বিশিষ্ট হোটেল জাবের প্যারাডাইস লিমিটেড রয়েছে। গত ৫ আগস্ট বিকেল ৩ টার দিকে অজ্ঞাতনামা দুইশ’ জন দুর্বৃত্ত হোটেল জাবেরে আসে। এসময় তারা জোর পূর্বক ভেতরে প্রবেশ করে ভাংচুর করে। হোটেলের ক্যাশ ভোল্টে থাকা ৯০ লাখ টাকা, একশ’টি ফ্রিজ, একশ’টি স্মার্ট টিভি, ৪৫০ কিলো ভোল্টের দুইটি জেনারেটর, এক হাজার কিলো ভোল্টের একটি ট্রান্সফরমারসহ কয়েক কোটি টাকার মালামাল লুটপাট করে। এছাড়া সেখানে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু কাগজপত্র থাকাবস্থায় সেখানে গান পাউডার ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই আগুনে একজন বিদেশি নাগরিক, ১৫ শিক্ষার্থীসহ ২৪ জন নিহত হন। সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল থাকায় মামলা করতে দেরি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেন ফন্টু।
এদিকে মামলার পর ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আগুনে দগ্ধ হয়ে করুন পরিণতি ও হত্যার শিকার ২৪ জনের পরিবারের সাথেও কতা বলবে পুলিশ।
এ ঘটনায় তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানিয়েছেন ঘটনার তদন্ত তিনি শুরু করেছেন।

আপডেট : ১২:০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪