চুয়াডাঙ্গা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীর টাঙ্গন নদীতে মাছ ধরা উৎসবে যোগ দিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু!

Padma Sangbad
৬৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতে শুরু হয়েছে টাঙ্গন নদীতে মাছ ধরা উৎসব। স্থানীরা জানায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন চাপাতি ্এলাকায় অবস্থিত টাঙ্গন ব্যারাজ। টাঙ্গন ব্যারাজ প্রতি বছর বর্ষা মৌসুমে জলকপাট বন্ধ করে দিয়ে পানি আটকে রাখার ফলে এ অঞ্চলের উঁচু জমি চাষাবাদ করার উপযুক্ত হয়। অন্যদিকে আটকে রাখা পানিতে প্রতিবছর শীতের শুরুতেই জলকপাটে আটকে রাখা পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতি বছর টাঙ্গন নদে মাছ ধরার উৎসব চলে। মাছ ধরার উৎসবে যোগ দিয়ে প্রথম দিনেই পানিতে ডুবে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানাগেছে, পানিতে ডুবে মৃত্যু ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোঃ হাবিবুর রহমান(হাবলু) (৪৫)।

পরিবার সূত্রে জানাগেছে,  হাবিবুর রহমান ( হাবলু) বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকাল প্রায় সাড়ে ৭ টায় এলাকার কয়েকজন লোক সহ টাঙ্গন নদীতে মাছ ধরা উৎসবে যোগ দিতে নিজ বাড়ী হতে বের হয়। টাঙ্গন নদীর এপার থেকে ওপার সাঁতার কেটে পাড়ি দেওয়ার সময় অসাবধানতা বশত: তার নিজের মাছ ধরার জাল হাতে-পায়ে প্যঁাচ লেগে পানিতে তলিয়ে যায়। তার লোকজন খোঁজাখোঁজি করে বেলা প্রায় ১১ টার দিকে মৃত অবস্থায় হাবলু’র লাশ উদ্ধার করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আটোয়ারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপডেট : ০৫:২৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪