চুয়াডাঙ্গা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালনের মাজার ‘মাদকমুক্ত’ করা হবে কি না, জানতে চাইলেন আমির হামজা

Padma Sangbad
২৮

অনলাইন ডেস্ক।।
সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ি (মাজার) এলাকাকে ‘মাদকমুক্ত’ ঘোষণা করার সরকারের কোনো উদ্যোগ আছে কি না, তা জাতীয় সংসদে জানতে চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নে বিষয়টি উত্থাপন করেন তিনি। সংসদের এই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় মাদক নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিচ্ছে তুলে ধরে আমির হামজা কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে কুষ্টিয়া দেশ-বিদেশে বেশ পরিচিত। লালন শাহের মাজার এটা কি মাদকদ্রব্যমুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কি না?’

তিনি আরও বলেন, ‘কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে তিন তিন, ছয় দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং এই সংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কি না আমার জানার প্রশ্ন।’

প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘শুধু লালন মাজারই নয়, সরকার পুরো দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদক নির্মূলে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমাজের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে এবং সামগ্রিক উন্নতির মাধ্যমেই একটি সমাজকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব।’

গত ১৮ বছরে দেশে মাদকের বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এই মাদক ব্যবসা, অপসংস্কৃতি, জীবনবিমুখ ও সংগ্রামবিমুখ সংস্কৃতি আমাদের গোটা জাতির চেতনাকে ধ্বংস করে ফেলেছিল। যুব সমাজকে ধ্বংসের পরিকল্পনা ছিল একদিকে। অন্যদিকে পরীক্ষার খাতায় লিখুক আর না লিখুক, ৯৮ শতাংশ পাস করতে হবে, এই ছিল ব্যবস্থা।’

সরকার ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা নবজাগরণের আলো ছড়িয়ে দিতে চাই। এবং এভাবে শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশে তরুণ সমাজকে এই অন্ধকার যুগ থেকে ফিরিয়ে এনে আমরা আমাদের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে, শুধুমাত্র অর্থনীতিই পারে সমস্ত পরিবর্তন করে দিতে। তার সাথে সাথে এই যে উপরি কাঠামোগত যে সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, আইন কাঠামো এগুলো যুক্ত করে আমরা একটি নতুন জাগরণ আনতে চাই আমাদের দেশে।’

আপডেট : ০৩:৫৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬