চুয়াডাঙ্গা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার পুরাতন বাস্তুপুরে কালভার্টের পানি নেমে ভাঙন, হুমকির মুখে বসতবাড়ি

Padma Sangbad
২৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরে কালভার্টের পানি নেমে ভাঙন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। ভাঙন প্রতিরোধে ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলোর পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পুরাতন বাস্তুপুরের সরোয়ার হোসেন বলেন, পুরাতন বাস্তুপুর টু গলাইদড়ি ঘাট সড়কের উপর মাথাভাঙ্গা নদীর তীর ঘেঁষে আমার বসতবাড়ির বাড়ির পাশে একটি কালভার্ট নির্মাণ করা হয়। ওই কালভার্টের নীচ থেকে পানি ছড়িয়ে পড়ছে। এছাড়া কালভার্ট এলাকায় বসবাসরত বেশকিছু পরিবারের লোকজন কালভার্ট ছিদ্র করে তাদের ব্যবহৃত নোংরা পানি ছেড়ে দিচ্ছে। ওইস্থানে কোন ক্যানালের ব্যবস্থা না থাকায় ২৪ ঘন্টা পানি নামছে। অনাবরত পানি নামার ফলে ভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে বেশকয়েকটি বসতবাড়ি। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

আপডেট : ০৪:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬