চুয়াডাঙ্গা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন নজরুল ইসলাম

Padma Sangbad
১৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ বিভাগের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত মো. নজরুল ইসলাম ২০০৫ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। যশোর সদর উপজেলার বাসিন্দা এই কর্মকর্তা দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

নতুন ওসির যোগদানে দর্শনা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মাদক, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তারা প্রত্যাশা করছেন।

দায়িত্ব গ্রহণের পর ওসি মো. নজরুল ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জন ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ সর্বদা আন্তরিক। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ দর্শনা গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।।

আপডেট : ১২:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬