চুয়াডাঙ্গা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে একজন আটক

Padma Sangbad
৩৭

যশোর সংবাদদাতা।।
যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার এক নারীকে (৩৯) শ্লীলতাহানির অভিযোগে জামাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক জামাল হোসেন লক্ষীপুর শহরের চন্দ্রগঞ্জ হাজীপাড়ার হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ তাঁতীপাড়ার জামেলা খাতুনের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ জানায়, ভুক্তভোগী নারীও নীলগঞ্জ তাঁতীপাড়ায় জামেলা খাতুনের বাড়িতে ভাড়া থাকেন। শ্লীলতাহানীর ঘটনায় গত শুক্রবার রাতে তিনি নিজেই মামলা করেছেন।

ওই নারীর অভিযোগ, আইটি পার্ক সংলগ্ন বকচরে রাস্তার পাশে কাঁচামালের ব্যবসা করেন অভিযুক্ত জামাল হোসেন। গত ২ জুন রাত আড়াইটার দিকে ভুক্তভোগী নারীর স্বামী দরজা খুলে বাথরুমে যান। এই সুযোগে ঘরের ভেতর ঢুকে তার শ্লীলতাহানী ঘটান জামাল হোসেন। তখন তিনি ডাক চিৎকার শুরু করলে তারা স্বামী ছুটে আসেন। এ সময় জামাল হোসেন ঘর থেকে বেরিয়ে পালিয়ে যান। সেই থেকে পলাতক ছিলেন জামাল হোসেন। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামাল হোসেন বকচরে রাস্তার পাশে তার কাঁচামালের দোকান খুললে তাকে দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় লোকজন তাকে আটক এবং পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আপডেট : ১২:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬