মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।
মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে করায় শ্রী সুমন সরদার গ্রেপ্তার।গ্রেপ্তার শ্রী সুমন সরদার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে কাকনহাট এলাকার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ১০ থেকে ১৫ জন বাসিন্দা কাকনহাট তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন যে, একই গ্রামের বাসিন্দা শ্রী সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
অভিযোগের পর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযোগকারীদের পরদিন গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন। পরে বুধবার লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযুক্ত সুমন সরদারকে তার শ্বশুরবাড়ি উপজেলার প্রেমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা এবং শ্রী সুশীল সরদারের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















