চুয়াডাঙ্গা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরের ডুমুরিয়ায় পিংকি হত্যা মামলার পলাতক আসামী রাজন গ্রেফতার

Padma Sangbad
১৯

দৈনিক পদ্মা সংবাদ |
চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন ডুমুরিয়া দক্ষিণপাড়ায় ববিতা খাতুন পিংকি (২৭) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক একমাত্র আসামী মোঃ রাজন (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছে। পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাহামুদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া দক্ষিণপাড়ার সানোয়ার হোসেনের কন্যা ববিতা খাতুন পিংকিকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল একই এলাকার রাজন। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত রাজন গোপনে ভিকটিমের কক্ষে প্রবেশ করে ধারালো দা দিয়ে পিংকির তলপেটে নৃশংসভাবে আঘাত করে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা দ্রুত গুরুতর আহত পিংকিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পিংকির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার মৃত্যুকালীন জবানবন্দি (Dying Declaration) রেকর্ড করা হয়। জবানবন্দিতে পিংকি স্পষ্টভাবে উল্লেখ করেন, কীভাবে রাজন তাকে আক্রমণ করেছিল।
পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল ২০২৬ রাত ১২টা ৩০ মিনিটে পিংকি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে জীবননগর থানায় মামলা নং-১৬, তারিখ ১৯ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩০২ ধারায় হত্যা মামলা রুজু করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC)-এর সদস্যরা তদন্তে নামেন। সাব-ইন্সপেক্টর জুম্মান খান, এএসআই মোঃ রজিবুল হক, আরিফুল ইসলাম এবং জীবননগর থানার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর পবিত্র কুমার ও এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে ১৭ জুন ২০২৬ রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার মাহামুদপুর এলাকা থেকে মামলার দীর্ঘদিনের পলাতক আসামী রাজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

আপডেট : ১২:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬