চুয়াডাঙ্গা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার তিতুদহে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া ছোটশলুয়া গ্রামে

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৭

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের মাঠে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন শের আলী (৫২) নামের এক কৃষক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (আজ) দুপুরের দিকে আকাশে হঠাৎ কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এ সময় শের আলী নিজ জমিতে ধান লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত শের আলী ছোটশলুয়া গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের বৈরী আবহাওয়ার সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দিয়েছেন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপডেট : ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬