চুয়াডাঙ্গা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

Padma Sangbad
৩৬

অনলাইন ডেস্ক।।
দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষাগুলোতে ভবিষ্যতে অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, সাংস্কৃতিক ও নৈতিক বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার বিষয়টি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এ সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট : ০১:১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬