চুয়াডাঙ্গা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় বাসের চাকায় পিষ্ট হয়ে ট্রাক চালক নিহত

Padma Sangbad
১৫০

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে শৈলকুপায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে বড়দাহ ব্রীজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিলো যশোরের চুড়ামন কাটি এলাকার বাসিন্দা ট্রাক চালক আব্বাস হোসেন (৪২)।

চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ মর্গে পাঠান হয়েছে।

আপডেট : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬