চুয়াডাঙ্গা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে আল্টিমেটাম

Padma Sangbad
১২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

ঘনঘন লোডশেডিং, বিদ্যুৎ বণ্টনে চরম বৈষম্য, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং গ্রাহকদের নিরন্তর হয়রানির প্রতিবাদে দর্শনা পৌর বিএনপি শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুর নেতৃত্বে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল মাস্টার, মাহবুবুল হক খোকন, শরীফ উদ্দীন, নাসির উদ্দীন খেদুসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দর্শনা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে গিয়ে এজিএম (ওঅ্যান্ডএম) মো. আমিনুল ইসলামকে কঠোর আল্টিমেটাম প্রদান করেন।

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল মাস্টার বলেন, দর্শনা পল্লী বিদ্যুতের অনিয়ম এখন সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে। একদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত, অন্যদিকে মাসের পর মাস অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দিয়ে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে। বিদ্যুৎ বণ্টনে রয়েছে চরম বৈষম্য। অভিযোগ নিয়ে অফিসে গেলে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আর নীরব থাকা সম্ভব নয়।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, ভুতুড়ে বিল বাতিল এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।।

আপডেট : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬