চুয়াডাঙ্গা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

Padma Sangbad
১২

মেহেরপুর সংবাদদাতা ।।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার (৪ জুলাই) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গণমিছিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সুরা কমিটির সদস্য ও সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আপডেট : ০৩:৪৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬