চুয়াডাঙ্গা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বিশ্বকাপে রোনালদোর অশ্রুভেজা বিদায়

Padma Sangbad
১৭

খেলাধুলা ডেস্ক।।
স্পেনের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবেগঘন এক ঘোষণা দিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এবার ম্যাচে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন সিআর সেভেন।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেছিলেন, ‘আমি এই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি, আগামীকালের ম্যাচটাই যেন আমার শেষ ম্যাচ না হয়।’তবে শেষই করতে হলো।

রোনালদো ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—মোট ৬টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। চলতি আসরের গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনি বিশ্বকাপের ৬টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন।

আগামী ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশগুলোর অন্যতম হবে তার নিজের দেশ পর্তুগাল। যৌথভাবে স্পেন ও মরক্কোর সঙ্গে এই আসরের আয়োজন করবে পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রসঙ্গে রোনালদো বলেন, ‘একদিন সেই সময় অবশ্যই আসবে। তবে সত্যি বলতে, আগামীকাল যা-ই হোক না কেন, আমি সম্পূর্ণ স্বচ্ছ বিবেক নিয়ে মাঠ ছাড়ব। শতভাগ নয়, হাজারভাগ তৃপ্তি নিয়ে বিদায় নেব। কারণ ফুটবলের জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছি। আমার কোনো কিছুর অভাব নেই, আমি ভালো জীবন কাটাচ্ছি। কিন্তু ফুটবল আমার ভালোবাসা, আমার আবেগ। তাই এখনো খেলি।’

গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুটি গোল করার পর বত্রিশ দলের পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন রোনালদো। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার প্রথম গোল।

২০১৬ সালে পর্তুগালকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো এই কিংবদন্তি মনে করেন, বিশ্বকাপ জিততে না পারলেও তার অর্জনের খাতা অসম্পূর্ণ থাকবে না।

তিনি বলেন, ‘আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। বিশ্বকাপ জিতলে আমি বড় মানুষ হব না, আর না জিতলেও ছোট হয়ে যাব না। আমাদের এই শিরোপা জেতার সামর্থ্য আছে। তবে শেষ পর্যন্ত একটি দেশই চ্যাম্পিয়ন হবে। বয়স মানুষকে পরিণত করে, অভিজ্ঞতা দেয়।’

আপডেট : ০৫:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬