চুয়াডাঙ্গা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগরে পা পিছলে ধারালো বটির ওপর পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

Padma Sangbad
৩০

মুজিবনগর প্রতিনিধি।।

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় নিজ বাড়িতে পা পিছলে ধারালো বটির ওপর পড়ে নুসরাত (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলার মহাজনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের ছোট বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়িতে চলাফেরার সময় অসাবধানতাবশত পা পিছলে ধারালো বটির ওপর পড়ে গুরুতর আহত হয় নুসরাত। এতে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ০২:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬