চুয়াডাঙ্গা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির গুলি, পালাল ২ ভারতীয় চোরাকারবারি

Padma Sangbad
২০

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে তারা। রবিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার তলুইগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলারের বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান বিজিবি টহল দলের সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে ও আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতে পালিয়ে যায়।

দেশের সার্বভৌমত্ব রক্ষা ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপডেট : ১০:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬