চুয়াডাঙ্গা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

Padma Sangbad
১১

অনলাইন ডেস্ক।।
জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া
আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে সংসদ ভবনের সামনে থেকে সরে যান।

এর আগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় সকাল থেকে সারা দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন তারা। পরে জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সংসদের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন তারা।

এ বিষয়ে আন্দোলনকারীদের একজন আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিবলু গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথমে আমাদের বলা হলো ভিতরে কয়েকজন প্রতিনিধি পাঠাতে। আমরা ১৫ জন পাঠানোর সাথে সাথেই তারা আমাদের ওপর হামলা করে।’

আপডেট : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬