প্রাথমিক বৃত্তিতে উপজেলায় শ্রেষ্ঠত্বের শীর্ষে আটোয়ারী কিন্ডার গার্টেন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘আটোয়ারী কিন্ডার গার্টেন’ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। উপজেলায় শিক্ষার মান উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনা করে মরহুম মজিবর রহমান ১৯৯৬ সালে ‘আটোয়ারী কিন্ডার গার্টেন’ নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবার ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উপজেলার শীর্ষস্থান দখল করেছে।
আটোয়ারী কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক মোঃ বাছেদ আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৬ সালের এপ্রিল মাসে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পরীক্ষাটি পুনরায় চালু হওয়ায় শিক্ষাথর্ী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নানা প্রতিকুলতা সত্বেও শিক্ষাথর্ীরা আনন্দের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ৩১ জন বৃত্তি পরীক্ষাথর্ীর মধ্যে বৃত্তি পেয়েছে ২৪জন। এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে এবং ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভের কৃতিত্ব অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলোঃ- সামিউল, শোভন, মোস্তাক, সাদনান, রাফসান, শামস, আসমিয়া, জিমু, সাফিরা, তাসিন, অনুশ্রী, সাদিয়া ও শাম্মী।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো ঃ- মাসুদ, আলিফ, প্রান্ত, মাহি, নাহিদ, নাঈম, আবিদ, জান্নাত, সেতু, রিয়া ও অষ্টমী।
প্রতিষ্ঠানটির এই সাফল্যে শিক্ষক, শিক্ষাথর্ী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। কৃতি শিক্ষাথর্ীদের এ অর্জনকে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রমের সফলতার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বাছেদ আলী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষাথর্ীদের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শিক্ষাথর্ীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আটোয়ারী কিন্ডার গার্টেন শিক্ষার গুণগত মান বজায় রেখে মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।।
























