চুয়াডাঙ্গা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

Padma Sangbad
১৫

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

জানা যায়, ২৫ জুলাই (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরে বদলগাছী উপজেলায় বরাদ্দপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল , শিক্ষাবৃত্তি বিতরণ কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারন অফিসার সজল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ -৩( বদলগাছী মহাদেবপুর) সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহঃ সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। বদলগাছীতে ২৫০ জন মাদক সেবন কারী ও কারবারিকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আপনাদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ,চেক,বাইসাইকেল, সেলাইমশিন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকবে।

উক্ত অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, প্রাথমিক শিক্ষা স্তরের ১২৬, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীদের মাঝে মাথাপিছু ৩০০০/- টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়াও ২৫ কর্মহীন নারীর মাঝে ২৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত চেক বিতরণ ১৮ জনের মাঝে ১০০০০/- টাকা করে মোট ১,৮০,০০০/- বিতরণ করা হয়েছে।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ইশরাত জাহান ছনির সমাপনী বক্তব্য রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপডেট : ০১:৪৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬