আটোয়ারীতে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। বাংলাদেশ জাতিয়তাবাদী দল-বিএনপি’র জতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি,বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের আয়োজনে শনিবার (২৫ জুলাই) বাদ আসর আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আটোয়ারী উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের কর্মজীবনের ওপর গুরুত্বারোপ করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন । আলোচনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল,তাঁতি দল, মহিলা দলসহ বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফ্তি মোঃ সাইফুল ইসলাম।



















