শিরোনাম :
হিজলগাড়ী বাজারে দোকানের সার্টার ভেঙ্গে দুঃসাহসিক চুরি – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গা সদর হিজলগাড়ী বাজারে স্কুল রোডে মের্সাস সুমন মুদি এ্যান্ড ভ্যারাইটিজ স্টোরের সার্টার ভেঙ্গে নগত প্রায় ৫০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
মুদি স্টোরে ত্বাধিকারীরা সুমন জানান, আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যায়। আজ শনিবার সকাল ৮টার দিকে দোকানে তালা খুলতে গিয়ে দেখি দোকানের সামনের সার্টার ভাঙ্গা। ড্রয়ারে তালা ভাঙ্গা। ড্রয়ারে প্রায় ৫০ হাজার টাকা ছিলো সে টাকাগুলো চোরেরা নিয়ে গেছে। বাজারে নাইটগার্ড ও পুলিশ ক্যাম্প থাকার পরও একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে পুলিশ জানান সড়কের সিসিটিভি ফুটেছ দেখে চোর সনাক্ত করা চেষ্টা চলছে।



















