চুয়াডাঙ্গা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৪৩

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও জিআরপি (রেলওয়ে) পুলিশের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুপুর ১ টার দিকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বয়স প্রায় ৭০ বছর।
এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।।

আপডেট : ০৭:২৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬