চুয়াডাঙ্গা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৪২

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গার জীবননগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকর ও সুসংহত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানবপাচার, চোরাচালান নিয়ন্ত্রণ, অনিষ্পন্ন চোরাচালান মামলার অগ্রগতি, আদালত সহায়তা, সড়ক নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার, নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।।

আপডেট : ০৮:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬