চুয়াডাঙ্গা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে রাশেদ খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১২৬

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ ও সাংবাদিক সমাজের সাথে এক সৌজন্য ও সার্বিক পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মোঃ রাশেদ খান। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল মজিদ। সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা।সভাপতির বক্তব্যে এডভোকেট মোঃ আব্দুল মজিদ এলাকার সার্বিক সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সুশাসন নিশ্চিতকরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সঞ্চালক মোঃ জাহিদুজ্জামান মনা মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও এলাকার গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর জোর দেন।।

আপডেট : ১২:৪১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬