চুয়াডাঙ্গা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা

Padma Sangbad
১০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিপামনি দেবী। সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অপরদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়। মাদক নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা রক্ষায় কার্যকর দৃশ্যমান কিছু ভুমিকা রাখায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সভায় ধন্যবাদ জানানো হয়। সভায় বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, ফকিরগঞ্জ বাজারে টোল আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড টাঙ্গানো, উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ জনপদে সিসি ক্যমেরা স্থাপন ও উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার ধারে আলোর জন্য বাতির ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে। সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

আপডেট : ১২:৪৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬