শিরোনাম :
যশোরে ১০০ পিস ইয়াবাসহ নারী আটক
Padma Sangbad

যশোর সংবাদদাতা।।
যশোরের মণিরামপুর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ পপি (২৬) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার মাহমুদকাঠি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক পপি ওই গ্রামের মৃত জহিরুল ইসলামের মেয়ে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদকাঠি গ্রামে পপির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

























