চুয়াডাঙ্গা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে বিদেশি দুই জাহাজের সংঘর্ষ

Padma Sangbad
১৯

অনলাইন ডেস্ক।।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কাজ শুরু করেছে।

আজ শুক্রবার দুপুরের দিকে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাঙ্করেজে এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ কেফায়েত হামিম। তিনি জানান, আজ শুক্রবার দুপুরের দিকে মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইনের’ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িত দুটি জাহাজই বিদেশি। উদ্ধার তৎপরতায় যোগ দিতে পোর্ট টাগবোট, নৌবাহিনী এবং কোস্ট গার্ড বর্তমানে উদ্ধার ও সহায়তায় নিয়োজিত রয়েছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপডেট : ০৪:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬