চুয়াডাঙ্গা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

Padma Sangbad
১২

ঝিনাইদহ সংবাদদাতা।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার দুপুরে মহেশপুর ব্যাটেলিয়ন ( ৫৮ বিজিবির) অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে ।

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুর ১ টার দিকে সীমান্তে পিলার ৬১/১২ আর সংলগ্ন গেইট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়।তাদের মধ্যে দুইজন পুরুষ ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

তবে বিএসএফের এই তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই বিজিবির কুসুমপুর বিজিবির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়।

তবে পুশইনের ৪ ব্যক্তি বর্তমানে শূন্য রেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরের একটি কলাবাগানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপডেট : ০১:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬