চুয়াডাঙ্গা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

Padma Sangbad
১১৮

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আজমপুর ইউনিয়নের মো. মাহিনুর রহমান (মাহি) এই স্মারকলিপি পেশ করেন। ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে সংঘটিত অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নম্বর বা তালিকা প্রকাশ না করেই গোপনে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। মেধা ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, দলীয়করণ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ধরনের অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে স্থানীয় যোগ্য ও বেকার শিক্ষিত যুবসমাজ বঞ্চিত হয়েছে, যা সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্মারকলিপিতে বর্তমান অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ চূড়ান্ত ফলাফল অবিলম্বে স্থগিত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুরো দুর্নীতির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

আপডেট : ১১:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬