চুয়াডাঙ্গা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীনগরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad

Oplus_131072

১৭১

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লা ও ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

চান মোল্লা বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা পর খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে, এরপরও পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

আপডেট : ০৬:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬