চুয়াডাঙ্গা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জামালপুর সদরের নাজমুস সাকিব

Padma Sangbad
৮৪

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডে কর্মদক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব।

রোববার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের কাছ থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে নাজমুস সাকিব জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জামালপুর সদর থানা এবং ময়মনসিংহ কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।

জামালপুর সদর থানায় দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করছেন। চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানার নিয়মিত কার্যক্রমও অব্যাহত রয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. নাজমুস সাকিব বলেন, “এই সম্মাননা সদর থানার সব কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত কাজের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।”

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “অভিন্ন মানদণ্ডে কর্মদক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবায় অবদানের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। সদর থানার ওসি মো. নাজমুস সাকিব দায়িত্ব পালনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।”

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও জনসেবায় অবদানের ভিত্তিতে জুলাই মাসের মূল্যায়নে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

আপডেট : ১১:২২:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬