চুয়াডাঙ্গা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

Padma Sangbad
১৩৭

ফিরোজ হোসেন বদলগাছী, (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম ও সুধিজনদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনির সভাপতিত্বে ঈদ-ই- মিলাদুন্নবি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য দেন বদলগাছী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আলআমিন সরদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যথাক্রমে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রুহুল আমিন, ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী।

অপরদিকে ওলামায়ে কেরামদের মধ্য থেকে বক্তব্যদেন বদলগাছী উপজেলা মডেল মসজিদের খতিব নাবিল আহসান, পবিত্র কোরআন পাঠ ও নাতে রসুল পরিবেশন করেন যথাক্রমে কারী মোঃ আব্দুর রহমান খতিব সোহসা উত্তরপাড়া জামে মসজিদ ও আততাব হোসেন খতিব ইসমাইলপুর জামে মসজিদ।

বক্তরা বলেন আমাদের দৈনদৈনিক জীবনে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদেশ,উপদেশ ও নিষেধগুলো মেনে চললে সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে শান্তি ফিরে আসবে।

অনুষ্ঠান শেষে দেশ এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বৃহত্তর ঐক্য, শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন বদলগাছী উপজেলা মডেল মসজিদের খতিব মৌলনা নাবিল আহসান।

আপডেট : ০৪:৪৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬