চুয়াডাঙ্গা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ইউপি সদস্যের ছবিতে জুতার মালা এডিট করে ফেসবুকে আপলোড, থানায় জিডি

Padma Sangbad
১৩৩

অনলাইন ডেস্ক।।

ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুক আইডিতে অন্যের ছবি বিকৃত করে জুতার মালা পরানো এবং অশ্লীল ভাষায় অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ইউপি সদস্য।

রোববার (৩০ আগস্ট) কালীগঞ্জ থানায় এ সাধারণ ডায়েরি করেন উপজেলার রাখালগাছি ইউনিয়নের বহিরগাছি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়নের সদস্য মো: জসিম (৪৭)। জিডি নম্বর-১৫৫৩।

জিডিতে মো: জসিম অভিযোগ করেন, গত ২৯ আগস্ট বিকেল ৫টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পান, গরলধহঁৎ জধযসধ নামে একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি এডিট করে ছবিতে জুতার মালা পরানো হয়েছে।

এ ছাড়া ওই আইডি থেকে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে অশ্লীল ভাষায় বিভিন্ন স্ট্যাটাস ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জসিমের অভিযোগ, অজ্ঞাত ব্যক্তি তার ফেসবুক আইডিতে প্রবেশ করে তার আপলোড করা ছবি, ভিডিও ও বিভিন্ন স্ট্যাটাসে অশ্লীল ভাষায় মন্তব্য করেছে। বিষয়টি নিয়ে তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জিডিতে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে হয়রানি, মানহানি এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হতে পারে। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িত ব্যক্তিকে শনাক্তেরও চেষ্টা চলছে।

আপডেট : ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬