চুয়াডাঙ্গা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Padma Sangbad
১৭

দামুড়হুদা প্রতিনিধি।। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়া বকরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মাদার আলী মণ্ডলের ছেলে লিটন মিয়া (৪৮) ও তার স্ত্রী লিপিকা খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে লিটন মিয়া বৈদ্যুতিক ঘাস কাটার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে বিদ্যুতের সংস্পর্শে কাঁপতে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে স্ত্রী লিপিকাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুজনকে উদ্ধার করেন। দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আপডেট : ০৯:৩৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬