চুয়াডাঙ্গা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
১৫০

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের দায়ে একটি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরে তদারকিমূলক অভিযান চালিয়ে হোটেল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযান চলাকালে অপরিচ্ছন্নতা ও খাদ্যসামগ্রী সংরক্ষণে অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. সালাউদ্দিনের ‘খাওন হোটেল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি দল।

আপডেট : ০৯:৪২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬