চুয়াডাঙ্গা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরেও সন্ধান মেলেনি নিখোঁজ লেগুনা হেলপার সিনহার

Padma Sangbad
১৪৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

১৩ বছর বয়সে লেগুনার হেলপার হিসেবে কাজ করার সময় নিখোঁজ হয় মো. সিনহা। দেখতে দেখতে আট বছর পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিনহা মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার পূর্বপাড়া বেদে পল্লীর দেলোয়ার হোসেন ও হাফিজা বেগমের ছেলে। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে রিকাবী বাজার বেদে পল্লী থেকে কাটপট্টি লঞ্চঘাটের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হয় সে।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।

সিআইডি জানিয়েছে, সিনহার সন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তার অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম হাসান মোল্লার সঙ্গে ০১৮১৫০৩৮১২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

দীর্ঘ আট বছর পরও সিনহার সন্ধানের আশায় দিন গুনছে তার পরিবার।

আপডেট : ০৩:৪২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬