চুয়াডাঙ্গা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধর

Padma Sangbad
১৩৯

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে সাপের কামড়ে শফি মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে পার্শ্ববর্তী মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত শফি মন্ডল উপজেলার খাদিমপুর গ্রামের নূর বাক্স মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিল। এ সময় পথের মধ্যে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত শফি মন্ডলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা যান।

নিহতর বাবা নূর বাক্স মন্ডল জানান, বুধবার ভোরে তার ছেলে শফি মন্ডল বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে যায়। নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বানী ইসরাইল বলেন, ‘দুঃখজনক ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন।

আপডেট : ০৯:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬