চুয়াডাঙ্গা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Padma Sangbad
১৩৪

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ স্লোগন নিয়ে বুধবার সকালে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) মো. আমিরুল ইসলাম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. নাহিদ হাসান ও আমিনুল ইসলাম খান, নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও বিআরটিএ’র উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম।

আপডেট : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬