চুয়াডাঙ্গা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

Padma Sangbad
১৩০

যশোর সংবাদদাতা।।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাদিয়াটলা এলাকায় পানিতে ডুবে মাহফুজ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টা থেকে বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহফুজ চুড়ামনকাটি ইউনিয়নের সানতলা এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে মাহফুজ কয়েকজন বন্ধুর সাথে বাদিয়াটলা এলাকার বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তার বন্ধুরা মাহফুজকে দেখতে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজ করেও তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় লোকজন ও তার স্বজনদের জানানো হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে মাহফুজকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আপডেট : ০৪:৪৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬