চুয়াডাঙ্গা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালালের যাবজ্জীবন কারাদণ্ড

Padma Sangbad
৯৩

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
চুয়াডাঙ্গায় এক বিপুল পরিমাণ বুপ্রেনরফিন (আম্পুল) মাদক মামলায় জালাল মালিথা (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা সদর উপজেলার কানাপুকুর পাড়া এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি যৌথ দল অভিযান চালায়। তল্লাশিকালে ৮৯৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ জালাল মালিথাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীকালে মামলার দীর্ঘ শুনানি ও প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বিচারক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় প্রদান করেন।

আপডেট : ১২:১৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬