চুয়াডাঙ্গা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদার লোকনাথপুর-পরানপুর সড়কে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ: জামায়াত নেতাসহ আহত ২

Padma Sangbad
৭৬

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
দামুড়হুদার লোকনাথপুর–পরানপুর সড়কের চরম ঝুঁকিপূর্ণ সোহেলের পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে দ্রুতগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে দর্শনা পরানপুর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মনিরুল ইসলামের পরিচয় পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের আমনে-সামনে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এদিকে বারংবার একই স্থানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় চরম ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে সড়কের দুপাশে ঝোপঝাড় ও জঙ্গল দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে বেড়ে ওঠায় চালকদের দৃষ্টিসীমা (ব্লাইন্ড স্পট) পুরোপুরি বাধাগ্রস্ত হয়। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পেয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। উল্লেখ্য, ঠিক একই জায়গায় মাত্র পাঁচ দিন আগেও একটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং অকাল প্রাণহানি ঠেকাতে সড়কের পাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করাসহ সেখানে স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উপজেলা ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপডেট : ১২:২২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬